ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

৫৬ হাজার ৯৫২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১৫৭টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৫৬ হাজার ৯৫২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

আজ হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৮৬টি, সৌদি এয়ার লাইন্সের ৬০টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ১১টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন ।

বুলেটিনে বলা হয়, মোট ১৫৭টি হজ ফ্লাইটে ৩ হাজার ৮৯০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন। আগামীকালের মধ্যে সব হজ যাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। হজযাত্রীদের শেষ ফ্লাইট আগামীকাল ।

বুলেটিনে বলা হয়, বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ ও ৩৫ শতাংশ মহিলা হজ যাত্রী রয়েছেন। এবার বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে ৪১ বছর থেকে ৬০ বছরের মধ্যে হজ যাত্রীর সংখ্যা হচ্ছে ৬৫ দশমিক ৮১ শতাংশ। এছাড়া হজ যাত্রীদের মধ্যে ৩৭ শতাংশ হচ্ছেন ঢাকা বিভাগের হজ যাত্রী।

গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৫ জুলাই পর্যন্ত হজ ফ্লাইটের সময় বৃদ্ধি করা হয়।

আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুলাই হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ৪ আগস্ট।

এ পর্যন্ত বিভিন্ন কারণে ৪ জন মহিলাসহ ১২ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ১০ জন ও মদিনায় ২ জন ইন্তেকাল করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

৫৬ হাজার ৯৫২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

আপডেট সময় ০৯:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২