ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙ্গন পরিবারের মাঝে প্রশাসনের ত্রাণ বিতরণ

ইসলামপুরে ত্রাণ বিতরণ করা হয়। ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যায় উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে পৌর এলাকার নিম্নাঞ্চল গোয়ালেরচর, পলবান্ধা, ইসলামপুর সদর, নোয়ারপাড়া, সাপধরী, চিনাডুলী, বেলগাছা, কুলকান্দি, পাথর্শীসহ ৯টি ইউনিয়নের সরকারি হিসাবে ২২ হাজার ৫০০ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি ঘূর্ণমান স্রোতে যমুনা নদীর মডেল চর ইউনিয়ন সাপধরী, ব্রহ্মপুত্র নদীর পলবান্ধা ইউনিয়নের নতুনপাড়া ও গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে।

২২ জুন বিকালে ইসলামপুর উপজেলা চিনাডুলী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শত পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও গোয়ালেরচর ইউনিয়নের বন্যায় ব্রহ্মপুত্র নদ ভাঙ্গনের শিকার ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৮০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন, ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, স্থানীয় জনপ্রতিনিধি চিনাডুলী ইউনিয়নে চেয়ারম্যান আ. ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বন্যা কবলিত ইসলামপুরে সরকারিভাবে ৯০ মেট্রিকটন চাল ও ৮ শত প্যাকেট প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বরাদ্দ রয়েছে। এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৮ মেট্রিক টন চাল ও ২০০ প্যাকেট প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙ্গন পরিবারের মাঝে প্রশাসনের ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৫:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২