ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

যমুনা পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ওপরে, তলিয়ে যাচ্ছে দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জের হাতীভাঙ্গা ইউনিয়নের পশ্চিম কাঠার বিল গ্রাম।ছবি:বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাহাদুরাবাদ য়মুনায় গত ২৪ ঘণ্টায় নদীর পানি ২৩ সেন্টিমিটার বেড়েছে।

২০ জুন সকাল ১০টায় যমুনার পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার চুকাইবাড়ী, চিকাজানি, বাহাদুরাবাদ, পাররামরামপুর, চরআমখাওয়া, হাতীভাঙ্গা ও সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের ৬০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানি বৃদ্ধির সাথে পাল্লা দিয়েছে নদী ভাঙ্গন। গত তিন দিনে চর আমখাওয়া ইউনিয়নের সবুজ পাড়া, লম্বা পাড়া, হাতীভাঙ্গা ইউনিয়নের পশ্চিম কাঠারবিল, সবুজপুর ও গয়ার ডোবা এলাকা নদী গর্ভে বিলিন হয়েছে। বন্যা প্লাবিত এলাকার মানুষ ও নদী ভাঙ্গা পরিবারগুলো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে।

উপজেলা পরিষদের প্লাবিত হয়ে রেলওয়ে স্টেশনের প্রধান সড়ক প্লাবিত হওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চুকাইবাড়ী ইউনিয়নের প্রায় তিন শতাধিক পরিবার রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। রেলওয়ে উচ্চ বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, বন্যা প্লাবিত এলাকার পরিবারদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। চিকিৎসার জন্য মেডিকেল টিম কাজ করছে।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

যমুনা পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ওপরে, তলিয়ে যাচ্ছে দেওয়ানগঞ্জ

আপডেট সময় ০৪:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২