ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

বকশীগঞ্জে স্কুলছাত্র হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে সহপাঠী আটক

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার স্কুলছাত্র রুবেল হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারই এক সহপাঠীকে (১৬) আটক করা হয়েছে।

জামালপুর র‌্যাব-১৪ এর সদস্যরা ৮ জুন দুপুর ১২টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।

বকশীগঞ্জ থানার উপপরির্দশক আবু শরীফ জানান, রুবেলের ওই সহপাঠীকে আটকের পর বকশীগঞ্জ থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রুবেল হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি জানতে পেরে তাকে আটক করা হয়।

এঘটনায় বকশীগঞ্জ থানায় তাকে আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে ২ জুন রাত থেকে নিজ বাড়ি ভাঙার গ্রাম থেকে নিখোঁজ হন স্থানীয় বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রুবেল। দুই দিন পর বকশীগঞ্জ উপজেলার অর্ন্তগত পুরাতন ব্রহ্মপুত্র নদে রুবেলের অর্ধগলিত মরদেহ ভেসে ওঠে। সে ভাঙার গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, রুবেল হত্যা নিয়ে গুরুত্ব সহকারে পুলিশ কাজ করছে। এঘটনায় জড়িত যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বকশীগঞ্জে স্কুলছাত্র হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে সহপাঠী আটক

আপডেট সময় ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২