ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

রুশ তেল আমদানি নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপীয় ইউনিয়ন প্রধানের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউরোপীয় ইউনিয়ন প্রধান উরসুলা ভন ডার লেইন বুধবার বলেছেন, ইইউ ধীরে ধীরে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে, কারণ ব্রাসেলস ইউক্রেন আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়া ও পুতিনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে।

স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টের এক অধিবেশনে ইইউ প্রধান বলেন, আমরা সুশৃঙ্খলভাবে রুশ তেল অপসারনের বিষয়টি নিশ্চিত করবো। খবর এএফপি’র।

তিনি আরো বলেন, এ কারণে আমরা ছয় মাসের মধ্যে রুশ অপরিশোধিত তেল এবং বছরের শেষ নাগাদ পরিশোধিত পণ্যের সরবরাহ বন্ধ করে দেব।

এএফপির দেখা একটি নথিতে, ভন ডের লেয়েনের প্রস্তাবে বলা হয়েছে, হাঙ্গেরি ও স্লোভাকিয়া, উভয়ই রুশ তেলের উপর অত্যন্ত নির্ভরশীল, নিষেধাজ্ঞা পূরণের জন্য তাদের আরো সময় দেওয়া হোক।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূতরা বুধবার এই পরিকল্পনার মূল্যায়নের জন্য মিলিত হবেন এবং এটি কার্যকরের আগে সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হবে।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

রুশ তেল আমদানি নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপীয় ইউনিয়ন প্রধানের

আপডেট সময় ০৫:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২