ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

সরিষাবাড়ীতে ৫০১টি ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

আটক মাদক কারবারি তপু কুমার ঘোষ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৫০১টি ইয়াবা বড়িসহ তপু কুমার ঘোষ (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করে র‌্যাব-১৪। ১৪ মার্চ সকালে তপু কুমারকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, সরিষাবাড়ী উপজেলার সাইঞ্চারপাড় গ্রামের তপন কুমার ঘোষের ছেলে তপু কুমার ঘোষ (২৭)। সে দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ রাতে পৌরসভার ঝালুপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব।

অভিযানে ঝালুপাড়া ব্রীজ সংলগ্ন সুমনের চা-পানের দোকানের সামনের পাঁকা রাস্তা থেকে ইয়াবাসহ তপু কুমার ঘোষকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩০০ টাকা, ২টি মোবাইল সেটসহ ৫০১টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার ৩০০ টাকা বলে প্রেসব্রিফিংয়ে জানায় র‌্যাব। পরে তপু কুমার ঘোষকে আসামি করে মাদক আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক তদন্ত আব্দুল মজিদ বলেন, র‌্যাব অভিযান চালিয়ে তপু কুমার ঘোষ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। ১৪ মার্চ সকালে মাদক আইনে মামলা দিয়ে তপু কুমারকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে ৫০১টি ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

আপডেট সময় ০৭:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২