ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ১ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুর অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে ভারতকে পরাজিত করে বাংলাদেশের যুবারা।

এই জয়ের ফলে ৩ অক্টোবর টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান।

১ নভেম্বর নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে নিস্পত্তি হয় ফলাফল। ম্যাচের ১৭তম মিনিটে হার্স সাইলেশের গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু ইনজুরি টাইমে (৯০+৩) পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফিরিয়ে আনেন আশিকুর রহমান। গোলরক্ষক মেহেদি হাসান টাব্রেকারে ভারতীয়দের দুটি শট ঠেকিয়ে দিয়ে বাংলাদেশকে ফাইনালে পৌঁছে দেন।

উল্লেখ, গ্রুপ পর্বে মালদ্বীপকে ৯-০ গোলে এবং স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশের বালকরা।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান

আপডেট সময় ০৯:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮