ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সনদ পেল ইংলিশ স্পোকেন ও বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীরা

জামালপুর জেলা পরিষদে প্রশিক্ষার্ণীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা পরিষদে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা পরিষদে ইংলিশ স্পোকেন কোর্স ও বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ১০১ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ১২ জানুয়ারি দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো. আব্দুল আলিম। অধ্যাপক তারিকুল ফেরদৌসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলরুবা আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, ইংলিশ স্পোকেন কোর্সের প্রশিক্ষক রাজিব আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে উপকারভোগীদের মধ্যে ফারজানা আক্তার বিথি, সোহানুর রহমান, টুম্পা, রাকিব আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আব্দুল আলিম ও অন্যান্য অতিথিবৃন্দ দুটি কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। স্নাতক উত্তীর্ণ আগ্রহী বেকার ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে চার মাসব্যাপী বিনামূল্যে ইংলিশ স্পোকেন কোর্সে ৬১ জন এবং বিউটিফিকেশন কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সনদ পেল ইংলিশ স্পোকেন ও বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীরা

আপডেট সময় ০৭:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২