ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানাল ইসলামপুরের ভুক্তভোগীরা বকশীগঞ্জে নকল করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী

ইউক্রেন বিষয়ে ন্যাটো পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি বৈঠক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রীরা ইউক্রেন বিষয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের আশেপাশে রাশিয়ার সৈন্য সমাবেশ নিয়ে তারা আলোচনা করবেন।

ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্য সমাবেশ করেছে। এ প্রেক্ষিতে পশ্চিমা বিশ্ব হুশিয়ার করে বলেছে, ক্রেমলিন ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা চালানোর পরিকল্পনা করছে।

এদিকে উচ্চ পর্যায়ের মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা রোববার থেকে রাশিয়ার সাথে বৈঠক শুরু করতে যাচ্ছেন।

ক্রেমলিন জোর দিয়ে বলে আসছে ন্যাটো যেন সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেনকে সদস্য পদ না দেয়। একই সঙ্গে রাশিয়া সীমান্ত থেকে ন্যাটো সৈন্য প্রত্যাহারেরও দাবি জানিয়েছে ক্রেমলিন।

কিন্তু পশ্চিমারা ক্রেমলিনের এ দাবি নাকচ করে বলেছে, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায় তবে এর পরিণাম হবে ভয়াবহ।

উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনীয় অঞ্চল ক্রিমিয়া দখল করে নেয়।

এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতায় মদদ দেয়ার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে।

এ সহিংসতায় এ পর্যন্ত মারা গেছে ১৩ হাজারেরও বেশি লোক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল

ইউক্রেন বিষয়ে ন্যাটো পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি বৈঠক

আপডেট সময় ০৫:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২