ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের গণসংযোগ

নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদা চৌধুরীকে নিয়ে গণসংযোগ করেন উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে গণসংযোগ শুরু করেছেন উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ।

জানা গেছে, পঞ্চম ধাপে তফসীল ঘোষণা অনুযায়ী আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী বিজয়ী হলেও হাতীভাঙ্গা, চর আমখাওয়া, ডাংধরা ইউনিয়নে নৌকার প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে প্রচার প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ।

হাতীভাঙ্গা ইউনিয়নপরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীসহ সতন্ত্র ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতীক বরাদ্দের পরই দলীয় নৌকার প্রার্থী মোছা. মাহমুদা চৌধুরী পক্ষে ওঠে পড়ে কোমর বেঁধে মাঠে কাজ করছেন ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ।

স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা জানান, দলীয় প্রার্থী তথা নৌকার বিজয়ের লক্ষ্যে জনসংযোগ করছেন, ৫ জানুয়ারি নির্বাচনে দলীয় প্রার্থী মাহমুদা চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে তারা আশা করেন।

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আগামী নির্বাচনগুলোতে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সকল নেতা কর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া হচ্ছে। পাশাপাশি দলের ভেতর যেসব সামান্য মান-অভিমান রয়েছে তা মিটিয়ে ফেলা হচ্ছে। তবে আমরা তিনটি ইউনিয়নে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।

দলীয় নৌকা প্রতীকের প্রার্থীকে নিয়ে গণসংযোগ করেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মিঠু, সদস্য ও চুকাইবাড়ী চেয়ারম্যান সেলিম খান, মহিলালীগের সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ ঋতু, ছাত্রলীগ নেতা মানিক উল্লাহ মানিক, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবেদ আলী সরকার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রেজ্জাক বিজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, সাবেক যুবলীগ সভাপতি আব্দুর রশীদ সরকার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের গণসংযোগ

আপডেট সময় ০৫:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১