ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

দেওয়ানগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম মিয়া (জে. কে.)। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গরীব, দুস্থ ও অসহায়দের ২২ ডিসেম্বর দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া ও ছানি অপারেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে। উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা কলাকান্দা মডেল হাই স্কুল মাঠে এ চক্ষু সেবার আয়োজন করা হয়।

উপজেলার রহিমপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়ার (জে. কে.) নিজ অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়। সমাজসেবক মো. শাখাওয়াত হোসাইনের উদ্যোগে জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেন।

অপারেশন, কালোচশমা, ওষুধ ও চোখের প্রেসার, নেত্রনালী পরীক্ষা ও ওষুধের ব্যবস্থার মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার চোখের রোগে আক্রান্ত প্রায় এক হাজার নারী ও পুরুষদের সেবা দেওয়া হয়।

মুন্নাফ আলীর সভাপতিত্বে চক্ষু চিকিৎসাসেবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. সেলিম মিয়া (জে কে), সমাজসেবক শাখাওয়াত হোসাইন, নুরুল ইসলাম, আক্কাছ আলী, আব্দুল আলীম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

দেওয়ানগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

আপডেট সময় ০৬:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১