ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। ১৮ ডিসেম্বর জামালপুরে শোভাযাত্রা, প্রবাসীদের সন্তানদের মাঝে অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন এবং কর্মসংস্থান ও জনশক্তি অফিস।

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশাসক মুর্শেদা জামান।ছবি: বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আবুল হাসেম, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকরামুন্নাহার হ্যাপী, জামালপুর করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাবেদ রহিম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক প্রতিনিধি মনির হোসেন খান, ইসলামিক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ফারুক আহম্মদ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক কামরুজ্জামান, এলায়েন্স ওভারসিজ এর মালিক কামরুল ইসলাম, আইএলও প্রতিনিধি মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে শিক্ষাবৃত্তি প্রদান করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি: বাংলারচিঠিডটকম
জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রশাসক মুর্শেদা জামানকে সম্মাননা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন, বৈশ্বক মহামারী করোনাকালীনও আমাদের প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে আমাদের অর্থনৈতিক প্রাণপ্রবাহ অব্যাহত রেখেছে। তিনি বিদেশ যেতে ইচ্ছুকদের প্রতি সঠিক তথ্য উপাত্ত না জেনে কোন দালালের ফাঁদে পা না দেয়া আহ্বান জানান। কারিগরি দক্ষতা উন্নয়নে টিটিসিসহ বিভিন্ন বেসরকারিভাবে প্রশিক্ষণ গ্রহণের অনুরোধ জানান। তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিতে প্রবাসী ও বিদেশগামীদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিদেশগামী ৪০ জন প্রতিনিধিসহ শতাধিক শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সভা শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হুমায়ুন কবীর ও মনিকা আক্তার এবং সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ইসলামী ব্যাংককে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রবাসীদের ৫ জন সন্তানের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আপডেট সময় ০৩:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১