ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শেখ হাসিনাকে ঘিরেই সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানবতা বোধ ছিলো বলেই এই করোনা সংকটেও বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক শেখ হাসিনা। তাকে ঘিরে সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ।

তিনি ৭ ডিসেম্বর বিকালে জামালপুরের ইসলামপুরে হানাদার মুক্ত দিবসে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল এন্ড কলেজের ২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকের হানাদার মুক্ত এই দিনটি বাঙালি জাতি তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী ও স্বাধীনতার স্বপক্ষ শক্তি আপামর জনতার জন্য একটি বিশেষ দিন।

ভবন উদ্বোধনের পর মোনজাতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

তিনি বলেন, ভয়কে জয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধিমত্তায় বাংলাদেশ আজ এই করোনা সংকটেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য সুকৌশলে তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন। সকলের সহযোগিতায় বাংলাদেশ হবে আগামীর উন্নত দেশ।

৭ ডিসেম্বর বিকালে কলেজের গভর্নিং বডির সভাপতি জাভেদ মোশারফ রুপকের সভাপতিত্বে কলেজ মাঠে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ, অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, আবু নাছের চৌধুরী চার্লেস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার শাহ ফকির প্রমুখ।

এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শেখ হাসিনাকে ঘিরেই সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১