ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে দুই ইউপিতে তিন পদে ১০৮ জনের মনোনয়নপত্র দাখিল

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে বাট্টাজোড় ও বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ১০৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৫ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকারের নিকট উৎসব মুখর পরিবেশে প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অপরদিকে বাট্টাজোড় ইউনিয়নে চেয়ারম্যান ৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বেশিরভাগ চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে দুই ইউপিতে তিন পদে ১০৮ জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় ১০:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১