
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রার্থীকে বিজয়ী করতে জামালপুরের ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন ছাত্রলীগ আয়োজনে সভারচর দাখিল মাদরাসা মিলনায়তনে ২৯ অক্টোবর সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাশেদ মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ মাওলানা, নৌকার মনোনীত প্রার্থী চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, সাধারণ সম্পাদক মোজতবা বিপুল, যুবলীগ সভাপতি সহিদুর রহমান কালু, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া প্রমুখ।
সভায় বক্তারা উন্নয়নের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে সকলকে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।
বাংলার চিঠি ডেস্ক : 



















