ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন চলমান থাকবে : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। আর এই উন্নয়নের বিপক্ষে অপপ্রচার চালাতে একটি দল কলহ বিবাদ লাগিয়ে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি প্রতিনিয়তই সৃষ্টি করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন চলমান থাকবে। সারাদেশে রেলপথ ডাবল লাইনে উন্নীত করা হবে। শেখ হাসিনা সরকার ১২ বছরে যা করেছে তা অতীতের কোন সরকার করতে পারেনি। এটি স্বাধীনতার পরে ইতিহাস।

তিনি ২৪ অক্টোবর গোয়ালেরচর উচ্চ বিদ্যালয় মাঠে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর, দেশ আরও এগিয়ে যেতে শিক্ষকদের আরও পরিশ্রমী হতে হবে। তাদের শিক্ষার প্রসারে আগামী প্রজন্ম দেশকে আরও আলোকিত করবে। বঙ্গবন্ধু শিক্ষকদের যথাযথ মর্যাদায় আসীন করে গেছেন। ঠিক তেমনি তার কন্যা শিক্ষকদের সকল সুবিধা দিয়েছেন। একযোগে সারাদেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। এ সময় তিনি বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

এতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোজতবা বিপুল, চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন চলমান থাকবে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১