ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে সরিষাবাড়ীর একজন আহত

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আহত আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে আনোয়ার হোসেন (৫৬) নামের এক ট্রেনযাত্রী আহত হয়েছেন। ২৫ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেনের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া এলাকার। তিনি সরিষাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত।

গফরগাঁও জিআরপির ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, আহত আনোয়ার যমুনা এক্সপ্রেসে ঢাকা থেকে জামালপুর ফিরছিলেন। ট্রেনটি গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছলে পাশের বস্তি থেকে অজ্ঞাতরা পাথর নিক্ষেপ করে। পাথরখণ্ডটি আনোয়ারের কপালে লাগলে আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই শাহাদাত হোসেন আরো বলেন, ধারণা করা হচ্ছে কোনো শিশু ট্রেনে পাথর নিক্ষেপ করে থাকতে পারে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ‘পাথর নিক্ষেপে এক যাত্রী আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু আহত ব্যেক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে সরিষাবাড়ীর একজন আহত

আপডেট সময় ০৬:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১