ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে অনেক প্রতিবন্ধী ভাতা বঞ্চিত

দেওয়ানগঞ্জে ভাতা বঞ্চিত এক প্রতিবন্ধী শিশু। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত শত ভাগ বয়স্ক ও বিধবা ভাতার আওতায় আনা হলেও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার অনেক প্রতিবন্ধী রয়েছে ভাতা বঞ্চিত। এদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় মেম্বার বা নেতাদের আর্থিকভাবে খুশি করতে না পারায় ভাতা সুবিধা পায়নি তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, মৌলভীরচর চার নম্বর পাড়ার প্রতিবন্ধী শামীম হাসানের (৪২) মতে মেম্বারের পিছনে ঘুরে অতিষ্ঠ তিনি। একইভাবে পঙ্গু পায়ের চামড়া ক্ষয় করেছে সাব্বির হোসেন (১২) ও তার বাবা শফি আলম।

সানন্দবাড়ী লম্বা পাড়া বালুচর গ্রামের প্রতিবন্ধী রিফাতের (১২) দাদা আব্দুল মান্নান বলেন, আমরা রাজিবপুরের সংকর মাদবপুর থেকে নদী ভাঙ্গনের ফলে সহায়সম্বল হারিয়ে এখানে ঠাঁই নিয়েছি। এই ইউনিয়নের ভোটার না হওয়ায় আমার নাতীর নাম দেয় নি।

একই গ্রামের কোরবান আলীর ছেলে লাভলু (২৬) বলেন, আমি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও টাকার জন্য নাম পাইনি।

দেওয়ানগঞ্জে ভাতা বঞ্চিত এক প্রতিবন্ধী । ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে উত্তর লংকারচর গ্রামের মনির হোসেনের মেয়ে শারীরিক প্রতিবন্ধী আমিনার (৮) ভাতা কার্ডে নাম ওঠেনি টাকার অভাবে। অজানা কারণে সরকারের যুগান্তকারী প্রতিবন্ধী সুবিধা হতে বঞ্চিত সানন্দবাড়ী নবীনাবাদ গ্রামের শবজাল হোসেনের ছেলে সোলাইমান (১২) ও সবুজ পাড়া গ্রামের সীতা রামের ছেলে জঞ্জালু (৩৭)।

এ ব্যাপারে সমাজসেবা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন জানান, গত ২০১৯-২০২০ অর্থ বছরে প্রতিবন্ধীদের কোন কাজ করা হয়নি, তাই অনেক প্রতিবন্ধী ভাতা বঞ্চিত। আসছে সময়ে বাংলাদেশে কোথাও কোনো প্রতিবন্ধী ভাতা বঞ্চিত থাকবেনা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

দেওয়ানগঞ্জে অনেক প্রতিবন্ধী ভাতা বঞ্চিত

আপডেট সময় ০৮:৩৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১