ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জাতীয় যুব মহিলা হ্যান্ডবলে জামালপুর চ্যাম্পিয়ন

জাতীয় যুব মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন জামালপুর দলের খেলোয়ারেরা। ছবি : বাংলারচিঠি ডটকম

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
পঞ্চম জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে জামালপুর জেলা।  ফাইনালে তারা ২৮-১৬ গোলে নওগাঁ জেলাকে হারিয়েছে। ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রাজধানী ঢাকার পল্টন ময়দান সংলগ্ন ক্যাপ্টেন এম মুনসুর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

জামালপুরের পক্ষে আল্পনা আক্তার ৮টি, মিষ্টি খাতুন ও সাবিনা আক্তার ৬টি করে এবং নওগাঁর পক্ষে নুরজাহান ৫টি, পুর্ণিমা ও নাজমিন ৪টি করে গোল করেছেন। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় আল্পনা।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অফ স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

এ সময় উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোহাম্মদ মকবুল হোসেন, ক্রীড়া সংগঠক ফরিদা আক্তার বেগম এবং রেডিও টুডের হেড অফ প্রোগ্রাম ডেভেলপমেন্ট জহিরুল ইসলাম টুটুল। এ ছাড়া জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান শিপন, চ্যাম্পিয়ন দলের প্রশিক্ষক আক্তারুজ্জামান আউয়াল ও বাংলাদেশ হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সদস্য শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জাতীয় যুব মহিলা হ্যান্ডবলে জামালপুর চ্যাম্পিয়ন

আপডেট সময় ১০:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮