ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঘাতকেরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল : ধর্ম প্রতিমন্ত্রী

নৃশংস গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আগস্ট মাস একটি ষড়যন্ত্রের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে ঘাতকেরা এ দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি।

নৃশংস গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে জামালপুুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। গতকাল ২১ আগস্ট রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, তারা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। যারা গণতন্ত্রের কথা বলে, এটা কিসের গণতন্ত্র। একটা প্রকাশ্য জনসভায় কীভাবে গ্রেনেড মারতে পারে তারা।

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদেরও বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যার মূল মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মুখোশ আগামী প্রজন্মের সামনে উন্মোচন করতে হবে। গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের সমবেদনা জানিয়ে চক্রান্তকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সহসভাপতি শাহাদত হোসেন স্বাধীন, আব্দুর রাজ্জাক লাল মিয়া, জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, যুগ্মসম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশ নেয়। পরে হামলায় শহীদদের জন্য মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঘাতকেরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১