ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

শেরপুরে হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার দুজন মাদক ব্যবসায়ী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার লছমনপুর গ্রামের জামতলী বাজারে ১৭ জুলাই বিকালে অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- শেরপুর সদর উপজেলার খাসপাড়ার মো. আব্দুল গফুর এংরাজ আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন দুলাল (২৭) ও টাকিমারির মৃত আহর শেখের ছেলে মো. ইদ্রিস আলী (৫৬)।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্ধার হেরোইন ও মোবাইল। ছবি: বাংলারচিঠিডটকম

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার, সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে একটি আভিযানিক দল ১৭ জুলাই বিকাল সোয়া চারটার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর গ্রামের জামতলী বাজারে অভিযান চালায়। এসময় ওই বাজারের জান্নাত ফার্মেসির সামনে পাঁকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন দুলাল ও মো. ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও একটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। মাদকগুলোর আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরে হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১