ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

করোনা মোকাবেলায় সকলকে সজাগ থাকতে হবে, জীবন আগে বাঁচাতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আলোচনা সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, করোনা মোকাবেলায় সকলকে সজাগ থেকে জীবন বাঁচানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষের জীবনটা আগে, কারণ জীবন যদি না বাঁচে তাহলে আমাদের কোন অস্তিত্ব থাকবে না। কাজেই মানুষের জীবন আগে বাঁচাতে হবে।

১৭ জুলাই বিকালে সরকারি ইসলামপুর কলেজ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণের মাঠ পর্যায়ের কর্মীদের স্বাস্থ্যবিধি বিষয়ক দিক নির্দেশনামূলক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দাভাব দেখা দিলেও বাংলাদেশে আমরা কিন্তু অর্থনীতির গতি সচল রাখতে সক্ষম হয়েছি। প্রবৃদ্ধি অর্জনেও অন্যান্য দেশ বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আমরা আগে আছি। কিন্তু আমাদের সেটা ধরে রাখতে হবে। করোনা মহামারি মোকাবিলায় সরকারের নির্দেশনাগুলোর বাস্তবায়নে সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, স্বাস্থ্য সুরক্ষা এবং নিয়মনীতিগুলো মেনে চলা। নিজেকে সুরক্ষিত করা, অন্যকে সুরক্ষিত করা। এটা অবশ্যই সবাইকে করতে হবে। এই জিনিসটা যাতে সবাই যথাযথভাবে মানে সে বিষয়ে যারা দায়িত্বে রয়েছেন, তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। দেশের মানুষ যাতে নিজেদের সুরক্ষিত করে তার জন্য দেশের মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, উন্নয়নশীল দেশে আমরা উন্নীত হয়েছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে দেশে যেমন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, করোনা মোকাবিলা করতে হবে, সেই সাথে সাথে অর্থনৈতিক গতিশীলতাও অব্যাহত রাখতে হবে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোরশেদ সভাপতিত্ব করেন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেছ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক আবু তাহের, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

করোনা মোকাবেলায় সকলকে সজাগ থাকতে হবে, জীবন আগে বাঁচাতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১