ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি : ড. নিলোফার এমপি জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল ফ্যামিলি কার্ড বিতরণে হাসি ফুটলো ১২৯৫ পরিবারে কৃষিপণ্য উৎপাদন বিপণনে প্ল্যাটফর্ম গঠন পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস : সচেতনতা ও প্রতিরোধ এবং একজন ডা. জাকির হোসেন মাদারগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ১১০ কোটি টাকার গবাদিপশু  সরিষাবাড়ীতে চড়ক পূজা, জমজমাট মেলা, উপচে পড়া ভিড় নবাঙ্কুরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে আমরা জবাব দিতে প্রস্তুত : হামাস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের ওপর নতুন করে কোনোরকম হামলার চেষ্টা করে তাহলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস। সংগঠনের অন্যতম মুখপাত্র আবদুল লতিফ কানু ২৩ মে সাওয়া রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। খবর পার্সটুডে’র।

তিনি বলেন “পবিত্র জেরুজালেম শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরের লোকজনকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হলে, আল-আকসা মসজিদ ভাগ করার চেষ্টা হলে কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা এবং একে ইহুদিকরণের চেষ্টা হলে আমরা তার জবাব দিতে প্রস্তুত রয়েছি।”

পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই ইহুদিবাদী ইসরাইল আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা জোরদার করে এবং জেরুজালেম শহর শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি মুসলমানদের উচ্ছেদের চেষ্টা চালায়। এক্ষেত্রে আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করে ইহুদিবাদী সরকার। সেখানে পরিস্থিতির অবনতি হলে হামাস ইসরাইলকে চূড়ান্ত সময় সময় বেঁধে দেয় এবং পরবর্তীতে ইসরাইলের সঙ্গে ব্যাপকভিত্তিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। ১২ দিন যুদ্ধের পর মিশরের মধ্যস্থতায় ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় এবং শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে আমরা জবাব দিতে প্রস্তুত : হামাস

আপডেট সময় ০৬:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১