ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল পূজাঘাঁটি গ্রামে ১৪ এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

মাদক ব্যবসায়ী দুজন হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার চর রুহিলী গ্রামের মো. নূর ইসলামের ছেলে মো. দুলাল হোসেন (৩২) ও চাঁদপুর সদর উপজেলার বিশনদী রোডের মৃত বাবুল শেখের ছেলে মো. শরিফ শেখ (৫২)-তার বর্তমান ঠিকানা মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রামে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৪ এপ্রিল বিকেল সোয়া পাঁচটার দিকে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোনাইল পূজাঘাঁটি গ্রামস্থ জোনাইল বাজার সংলগ্ন তেতুলতলা জোবাইদুলের খাবার হোটেলের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দুজন মাদক ব্যবসায়ীকে হিরোইনসহ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। হেরোইনের অনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

আসামিদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১