ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরো ৬৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৪৬২

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ মৃত্যুবরণ করেছেন ৬৩ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৬৩ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪৩ ও নারী ২০ জন। গতকালের চেয়ে আজ ১১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৭৪ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৫৮৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪৩ শতাংশ।

৯ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩১ হাজার ৬৫৪ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ৪৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৬০৮ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল ৩৩ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৮৫৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২০ দশমিক ৬৫ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৯২ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৪৯ লাখ ৪৭ হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষায় ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৭ লাখ ৫ হাজার ২৩৪টি হয়েছে সরকারি এবং ১২ লাখ ৪২ হাজার ১৭৮টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৫৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৩৯১ জন। গতকালের চেয়ে আজ ১২০ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৪ দশমিক ৮২ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৪২ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৮৭৯ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩৩ হাজার ৩২৮ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৪৪৯টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৭২টি ও বেসরকারি ৭১টিসহ ২৪৩টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৬৫৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩৩ হাজার ১৯৩ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৫৩৯টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

দেশে করোনায় আরো ৬৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৪৬২

আপডেট সময় ০৬:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১