ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

জেলা প্রশাসককে সাস্টিয়ান জামালপুরের শুভেচ্ছা

জেলা প্রশাসক মুর্শেদা জামানকে সাস্টিয়ান জামালপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান জামালপুরের শিক্ষার্থীরা জেলা প্রশাসক মুর্শেদা জামানকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেছে। ৪ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ে তারা এ উপলক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাস্টিয়ান জামালপুরের সাধারণ সম্পাদক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন জানান, জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জামালপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রথম জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় মুর্শেদা জামানকে আন্তরিক অভিনন্দন জানান।

জেলা প্রশাসক মুর্শেদা জামান দেশ ও দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব স্ব ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতার সাথে যেভাবে কাজ করছে তার প্রশংসা করেন। সাস্টিয়ান জামালপুরের শিক্ষার্থীরা জামালপুরে জেলা প্রশাসককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় সাস্টিয়ান জামালপুরের সভাপতি মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, প্রথম ব্যাচের শিক্ষার্থী এনামুল হক ইমন, শাকের মাহমুদ ডলার, শাহ জামাল, আব্দুল আউয়াল, রবিন, সাকিব হোসাইন, পলাশ, দিয়া, জারিন, রব্বানী, মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জেলা প্রশাসককে সাস্টিয়ান জামালপুরের শুভেচ্ছা

আপডেট সময় ১১:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১