ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নকলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ১৫ মার্চ দুপুরে শ্বশুর হাসমত আলী ওরফে হাসুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। হাসমত আলী উপজেলার পাঠাকাটা কুড়েরপাড় এলাকার মৃত. আব্দুল জুব্বারের ছেলে।

জানা যায়, হাসমত আলী ওরফে হাসুর ছেলে মিজান ঢাকায় কাঁচামালের ব্যবসা করেন। তিনি কয়েক মাস পরপর বাড়িতে আসেন। ৬ মার্চ দুপুরে হাসু তার পুত্রবধূকে ঘরের ভিতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে ১৪ মার্চ রাতে পুত্রবধূ নকলা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ১৫ মার্চ তার শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, পুত্রবধূকে তার শ্বশুর ধর্ষণ করেছে বলে এমন একটি লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তার শ্বশুরকে গ্রেপ্তার করি। ভুক্তভোগী ওই পুত্রবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে ও গ্রেপ্তার শ্বশুর হাসুকে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নকলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১