ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছে বিমানের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑  ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’। তৃতীয় ড্যাশ-৮ উড়োজাহাজটি বিমান বহরে যুক্ত হওয়ার পর উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ২১।

৫ মার্চ বিকাল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে উড়োজাহাজটি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানবীর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৪ মার্চ কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড থেকে ড্যাশ-৮-৪০০ মডেলের উড়োজাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেয়। নতুন এই উড়োজাহাজের নাম ‘শ্বেতবলাকা’ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়।

এ সময় বিমান প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ প্লেনের প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর ও দ্বিতীয় উড়োজাহাজটি গত ২৪ ফেব্রুয়ারি বিমান বহরে যুক্ত হয়।

বর্তমানে বিমানের বহরে মোট উড়োজাহাজের সংখ্যা ২০টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দু’টি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং চারটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। তৃতীয় ড্যাশ-৮ উড়োজাহাজটি বিমান বহরে যুক্ত হওয়ার পর উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ২১।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

ঢাকায় পৌঁছেছে বিমানের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’

আপডেট সময় ০৮:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১