ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

পাকিস্তানকে হারালো বাংলাদেশের যুবারা

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে।

চট্টগ্রামের জহুর অহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১ অক্টোবর অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৮ বল বাকি থাকতে ১৮৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান । পাকিস্তানের পক্ষে ওয়াকার আহমেদ ৫৮ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন। তার ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা ছিলো। এছাড়া ওপেনার সাইম আইয়ুব ৭৭ বলে ৪৯, জুনায়েদ খান ২৪ ও অধিনায়ক রোহাইল নাজির ২৩ রান করেন। বাংলাদেশের রিসাদ হোসেন ৫৩ রানে ৩টি ও শরিফুল ইসলাম ২০ রানে ২ উইকেট নেন।

১৮৮ রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৪২ রানের মধ্যে আরও দু’উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে মিডল-অর্ডারে ৯৭ রানের মূল্যবান জুটি গড়ে দলকে জয়ে পথে নিয়ে যান প্রান্তিক নওরোজ নাবিল ও শামীম হোসেন। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। নাবিল ৯৩ বলে ৫৮ রান করে আউট হন ।

তবে দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করে আহত অবসর নেন শামীম। তার ১০৫ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিলো। নাবিল-শামীমের বিদায়ের পর শেষদিকে ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চিন্তা পড়ে যায় বাংলাদেশ। তবে আকবর আলী ও অভিষেক দাস দলের জয় নিশ্চিত করেন। আকবর অপরাজিত ১৭ ও অভিষেক অপরাজিত ৪ রান করেন। পাকিস্তানের মুহাম্মদ মুসা ২৪ রানে ৩ উইকেট নেন।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ২ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে হংকং-এর বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের যুবারা।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানকে হারালো বাংলাদেশের যুবারা

আপডেট সময় ০৬:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮