ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার কাঁচাসড়া গ্রামে ২২ জানুয়ারি সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩৮টি ইয়াবা বড়িসহ মো. আরফিন হোসেন (১৮) নামে একজন মাদক ব্যবসায়ীতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি জামালপুর সদর উপজেলার কোজঘর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সমীর সরকারের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ২২ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৬টার দিকে কাঁচাসড়া গ্রামে অভিযান চালায়।

এসময় ওই গ্রামের মো. এমদাদুল হকের বসত বাড়ির সামনে জামালপুর-মধুপুর রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. আরফিন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩৮টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০২:১৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১