ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে জরিমানা

জরিমানা দণ্ডপ্রাপ্ত তিনজন

জরিমানা দণ্ডপ্রাপ্ত তিনজন

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার কার্ত্তিমারি বাজার ও শোডাউন এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে জরিমানা করা হয়েছে। ২১ জানুয়ারি রাতে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এম. এম. সবুজ রানার নেতৃত্বে এবং রৌমারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. গোলাম ফেরদৌসের উপস্থিতিতে ২১ জানুয়ারি রাত ৭টা ৫৫ মিনিটের দিকে কুড়িগ্রামের রৌমারি উপজেলার কার্ত্তিমারি বাজারস্থ রনি এন্টার প্রাইজ ও শোডাউন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় দোকানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল রাখার অপরাধে তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা দণ্ডপ্রাপ্তরা হলেন- রৌমারি উপজেলার ভাওয়ের গ্রামের মৃত মকরাম আলীর ছেলে মঈন উদ্দিন (৫০), একই গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে মো. আব্দুস সালাম (৬০) ও চাকতাবাড়ী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে মো. নাজমুল ইসলাম।

১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের ধারা ১৫ (১) এর ক্রমিক নম্বর ৪ এর (ক) ধারায় তাদেরকে এ জরিমানা করা হয়।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে জরিমানা

আপডেট সময় ০৩:০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১