ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেলগাছা, চিনাডুলী ও কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ধর্ম প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালকে গণসংবর্ধনা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালকে গণসংবর্ধনা দিয়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা, চিনাডুলী ও কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ।

৬ ডিসেম্বর বেলগাছা উচ্চ বিদ্যালয় মাঠে বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ধর্ম প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেন।

পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। তিনি সকলকে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য জাবেদ মোশারফ রূপক, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, অধ্যক্ষ এ কে এম মোস্তফা কামাল প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, জেলা পরিষদ সদস্য ওয়ারেছ আলী, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূরসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বেলগাছা, চিনাডুলী ও কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ধর্ম প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা

আপডেট সময় ০১:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০