ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

মেলান্দহে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

আটক দুই মাদক ব্যবসায়ী এবং তাদের কাছ থেকে উদ্ধার মাদকদ্রব্য, মাদক বিক্রির টাকা ও মোবাইল সেট। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার বজর উদ্দিন পাড়ায় অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ২০ নভেম্বর রাতে তাদেরকে আটক করে।

আটক দুই মাদক ব্যবসায়ীরা হলেন- মেলান্দহ উপজেলার বজর উদ্দিন পাড়ার মৃত নূর হোসেন শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৩৫) ও জয়নাল আবেদীনের ছেলে মো. মোমিন (২২)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২০ নভেম্বর রাত আটটার দিকে মেলান্দহ উপজেলার বজর উদ্দিন পাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার আব্দুল হাই ভাসানীর বাড়ির পূর্ব পাশে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. নজরুল ইসলাম ও মো. মোমিনকে আটক করা হয়।

মো. নজরুল ইসলামের কাছ থেকে .২৫ গ্রাম হেরোইন ও ৪০টি ইয়াবা বড়ি এবং নগদ ১১ হাজার ৭০ টাকা এবং মো. মোমিনের কাছ থেকে ৬টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার মাদকগুলোর আনুমানিক মূল্য ১৩ হাজার ৮০০ টাকা। এছাড়াও তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

মেলান্দহে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৩:৪২:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০