ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জামালপুরে ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি আটক

হেরোইনসহ আটক বিপ্লব। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের জেলা পরিষদের ডাকবাংলোর সামনে থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের ২০ গ্রাম হেরোইনসহ বিপ্লব হোসেন (২৮) নামের মাদক কারবারি এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। ২৩ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়। বিপ্লব জামালপুর পৌরসভার বাগেরহাটা এলাকার শেখ খোকার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বিক্রির উদ্দেশে নেশাদ্রব্য হেরোইন বহন করছে এমন তথ্যের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) মিন্টু ঘোষ পুলিশ ফোর্স নিয়ে ২৩ সেপ্টেম্বর গভীর রাতে শহরের জেলা জজ আদালত সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলো এলাকায় অভিযান চালান। এ সময় ২০ গ্রাম হেরোইনসহ বিপ্লব হোসেনকে আটক করা হয়। ২৪ সেপ্টেম্বর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে উদ্ধার ২০ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

জামালপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছালেমুজ্জামান বাংলার চিঠি ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিপ্লব হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জামালপুরে ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি আটক

আপডেট সময় ০৬:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮