ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

বকশীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর ঝুলন্ত মরহেদ উদ্ধার করেছে পুলিশ। ২৮ অক্টোবর সকাল ১০টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়া কান্দা গ্রাম থেকে হাবিবা আক্তার স্মৃতি (২৫) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। হাবিবা আক্তার বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা গ্রামের হাবিজল মিয়ার মেয়ে। এঘটনায় স্বামী আক্তার হোসেনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়া কান্দা গ্রামের মনোহার মিয়ার ছেলে আক্তার হোসেন (৩৫) তার স্ত্রী হাবিবা আক্তার স্মৃতিকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতো।

২৭ অক্টোবর রাতেও গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করে স্বামী আক্তার হোসেন। ২৮ অক্টোবর সকালে স্বামীর নিজ ঘরে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় এলাকাবাসী।

খবর পেয়ে কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তার মরহদে উদ্ধার এবং স্ত্রীকে হত্যার সন্দেহে স্বামী আক্তার হোসেনকে আটক করেন।

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম জানান, মরহেদটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। একই সাথে স্বামী আক্তার হোসেনকেও আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বকশীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

আপডেট সময় ১১:১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০