ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

বর্তমান সরকারের উন্নয়নে বিএনপি ঈর্ষান্বিত : তথ্য প্রতিমন্ত্রী

বর্ধিত সভায় তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি বলেছেন, সরকারের ব্যাপক উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপিসহ তাদের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে দেশের চলমান উন্নয়ন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারী মোকাবিলা করতে গিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ত্যাগ স্বীকার করে জীবন দিয়েছেন। বিএনপিসহ কোন দল জনগণের পাশে দেখা যায়নি।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৯ সেপ্টেম্বর দিনব্যাপী স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় বক্তৃতায় এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশের সরকারগুলো শুধু করোনা পরিস্থিতি মোকাবিলা করেছে। আর আমরা একই সঙ্গে করোনা, বন্যা ও আমফানসহ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেছি। এটা সম্ভব হয়েছে সরকারের পাশে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিপদের সময় আওয়ামী লীগই একমাত্র দল যারা ত্যাগ স্বীকার করে জনগণের পাশে দাঁড়ায়। অন্যদিকে বিএনপি ক্ষমতায় থাকলে ফায়দা লোটায় ব্যস্ত হয়ে পড়ে। উদ্ভূত যে কোন পরিস্থিতি মোকাবিলা করতে সরকার সজাগ আছে। অনুপ্রবেশকারীরা দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টির চেষ্টা করবে। যে কোন অপতৎপরতাকে প্রতিহত করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহসভাপতি আশরাফ হোসেন তরফদার, আবু জাফর আহমদ শীশা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের উন্নয়নে বিএনপি ঈর্ষান্বিত : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০