ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

রেডিও, টিভি চ্যানেল ও সংবাদপত্রকে নিউজপোর্টালের জন্য করতে হবে নিবন্ধন

বাংলারচিঠিডটকম ডেস্ক : লাইসেন্সকৃত টেলিভিশন এবং রেডিও চ্যানেলগুলোকে তাদের অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন করতে হবে এবং পত্রিকাগুলোকে তাদের মুদ্রণ সংস্করণ থেকে অনলাইন সংস্করণে ভিন্নতা আনার ক্ষেত্রেও একই পদ্ধতি মেনে চলতে হবে।

৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে ২০১৭ সালের অনলাইন মিডিয়া নীতিতে কিছু সংশোধন করে জাতীয় অনলাইন মিডিয়া নীতি ২০১৭ (সংশোধন ২০২০)-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এ ভার্চুয়াল বৈঠকে যোগ দেন এবং তাঁর মন্ত্রিসভার সহকর্মীরা সচিবালয় থেকে সংযুক্ত হন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘লাইসেন্সকৃত টেলিভিশন চ্যানেল এবং রেডিওগুলোকে তাদের অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য পূর্বানুমতি নিতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু ( লাইসেন্স অনুযায়ী) তারা নিউজপোর্টাল চালানোর অধিকারপ্রাপ্ত নয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদপত্রগুলোকেও প্রিন্ট সংস্করণের সাথে অনলাইনে কোনো প্রকার পরিবর্তন আনলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।

‘পত্রিকাগুলো সচরাচর এটি করছে,’ তিনি যোগ করেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন গঠিত না হওয়ায় তথ্য মন্ত্রণালয় অনলাইন নিউজপোর্টাল পরিচালনার অনুমতি দেওয়ার জন্য একটি কর্তৃপক্ষ নির্ধারণ করবেন।

এছাড়া মন্ত্রিসভা ট্রাইব্যুনালের পরিবর্তে উপযুক্ত আদালতে মাদক সংক্রান্ত মামলার বিচারের বিধান রেখে ‘মাদকদ্রব্য (সংশোধন) আইন, ২০২০’-এর খসড়াও অনুমোদন করেছে।

এছাড়াও, মন্ত্রিসভা মেডিকেল কলেজ (পরিচালনা কমিটি) (বাতিল), আইন ২০২০-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।

মন্ত্রিপরিষদ ‘সোনাদিয়া সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন, ২০১২’-এর খসড়ায় নীতিগত অনুমোদনের বিষয়ে ২ জানুয়ারি, ২০১২-এ গৃহীত মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাতিল করার প্রন্তাব অনুমোদন করে।

এছাড়া, প্রতি বছর ৫ আগস্ট জাতির পিতার বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন হিসাবে পালনের প্রস্তাব অনুমোদন করে।

বৈঠকে দিনটিকে গেজেটের ক সিয়িালে (তালিকায়) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রিসভা মাদক সংক্রান্ত মামলা আদালতে পরিচালনার খসড়া আইন অনুমোদন করেছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

রেডিও, টিভি চ্যানেল ও সংবাদপত্রকে নিউজপোর্টালের জন্য করতে হবে নিবন্ধন

আপডেট সময় ০৯:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০