ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

ডাংধরায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে জান্নাতুল মাওয়া বন্যা (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ৭ আগস্ট দুপুরে ডাংধরা ইউনিয়নের পানতামারী গ্রামে এ ঘটনা ঘটে। কাউনিয়াচর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই ছাত্রী স্থানীয় গোয়ালকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের মেয়ে।

জানা গেছে, জান্নাতুল মাওয়া বন্যা ৭ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে নিকটবর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ পানিতে ডুবে ওই ছাত্রীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

ডাংধরায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৮:১৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০