ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

করোনার সময়ে গণমাধ্যম কর্মীরা সম্মুখ সারির যোদ্ধা : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, করোনা মহামারীর সময়ে গণমাধ্যম কর্মীরা যেভাবে কাজ করেছেন তাদেরকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে অভিহিত করা যায়।

তিনি বলেন, ‘করোনা মহামারীর সময়ে পেশা এবং দায়িত্ববোধ থেকে গণমাধ্যম কর্মীরা ঘরের বাইরে এসে জীবন বাজি রেখে তথ্য প্রদানের মাধ্যমে সবাইকে সজাগ ও সচেতন করছেন। এ সংক্রান্ত সর্বশেষ আপডেট প্রদানের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণে সরকারকে সহযোগিতা করছেন। তাতে গণমাধ্যম কর্মীদের করোনাকালীন সম্মুখ সারির যোদ্ধা বা ফ্রন্ট লাইন ফাইটার হিসেবে অভিহিত করা যায়।’

প্রতিমন্ত্রী ২৮ জুলাই বিকেলে রাজধানীর পান্থকুঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মাহবুব আলম। প্রতিমন্ত্রী পান্থকুঞ্জে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন।

এসময় তিনি আরও বলেন, গণতন্ত্র, গণমাধ্যম ও গণমানুষের মধ্যে সম্পর্ক নিবিড় এবং গভীর। তাই বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমকে শক্তিশালী করার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী এ দুর্যোগে অসচ্ছল সাংবাদিকদের জন্য আর্থিক প্রণোদনা দিয়েছেন, সারাদেশে যার বিতরণ চলছে।

আরও দশ হাজার গণমাধ্যম কর্মীকে প্রণোদনা প্রদান করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী এ কঠিন সময়ে গণমাধ্যমের কোন কর্মীকে ছাটাই না করতে মালিকপক্ষকে অনুরোধ করেন এবং যে কোন সহযোগিতার বিষয়ে আলাপ করতে তাঁদের তথ্য মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানান।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনার সময়ে গণমাধ্যম কর্মীরা সম্মুখ সারির যোদ্ধা : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০