ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ছবি বিকৃত করায় ওয়ালটনের কর্মচারী গ্রেপ্তার

হামিদুর রহমান

হামিদুর রহমান

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে মাদারগঞ্জ উপজেলায় বিশ টাকার নোটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করায় হামিদুর রহমান (৩০) নামে এক যুবককে গেপ্তার করেছে পুলিশ। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ১১ জুলাই রাতে তাকে গ্রেপ্তার করে।

হামিদুর রহমান উপজেলার বালিজুড়ি বাজারের মোস্তাক মিয়ার সেবা ইলেক্ট্রনিক্স এর ওয়ালটন শো-রুমের কর্মচারী ও গুনারীতলা ইউনিয়নের গোপালপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, গ্রেপ্তার হামিদুর বিশ টাকার একটি নোটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে কলম দিয়ে বিকৃত করেন এবং একটি বাজে মন্তব্য লিখে তার ফেসবুক প্রোফাইলের টাইমলাইনে শেয়ার করেন। বিষয়টি সকলের দৃষ্টিগোচর হলে শহর ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ মামুন মাদারগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ রাতে তাকে গ্রেপ্তার করে। তাকে ১২ জুলাই জেল হাজতে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর ছবি বিকৃত করায় ওয়ালটনের কর্মচারী গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০