ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

দেওয়ানগঞ্জে কবর থেকে এক রাতে ৫ মরদেহ চুরি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কবর থেকে এক রাতে পাঁচটি মরদেহ চুরি হয়েছে। এ নিয়ে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। ২ মার্চ গভীর রাতে উপজেলার চিকাজানী ইউনিয়নের বড়খাল গ্রামের কবরস্থানে এ লাশ চুরির ঘটনা ঘটে।

ইউপি সদস্য ইব্রাহিম খলিল জানান, গত তিন মাসের মধ্যে চিকাজানী ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী ফুলি বেগম, রহমান আলীর ছেলে সুরুজ মিয়া, বড়খাল গ্রামের ইদ্রিস আলীর ছেলে জালাল উদ্দিন, কাল্টু মিয়ার স্ত্রী সাহারুন খাতুন, হযরত আলীর ছেলে শাহালমসহ ছয়ব্যক্তির মৃত্যু হলে তাদেরকে বড়খাল কবরস্থানে দাফন করা হয়। ২ মার্চ গভীর রাতে কবরস্থান থেকে পাঁচটি মরদেহ থেকে চুরি হয়ে যায়। সকালে মরহুমের আত্মীয়-স্বজনরা কবর জিয়ারত করতে গিয়ে কবর খোঁড়া দেখতে পান এবং কবরে লাশও নেই।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ আমাকে অবগত করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে কবর থেকে এক রাতে ৫ মরদেহ চুরি

আপডেট সময় ০৬:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০