ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাদওয়ান মুজিবের সঙ্গে এক টাকায় আহার টিমের সাক্ষাৎ

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশের দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের আশার বাতিঘর এক টাকায় আহার গ্রুপের সদস্যরা ৬ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছে।

অলাভজনক এই সংস্থা বিভিন্ন রেস্তোরাঁ এবং প্রতিষ্ঠানের উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে দরিদ্রদের মাঝে বিতরণ করে আসছে। এক টাকায় আহার গ্রুপের সদস্যরা ধানমন্ডিতে সিআরআই অফিসে রাদওয়ান মুজিবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের এই অভিজ্ঞতা তুলে ধরেন।

যুব উন্নয়নের বলিষ্ঠ কন্ঠস্বর রাদওয়ান মুজিব এই সদস্যদের অভিজ্ঞতার কথা মনযোগ দিয়ে শোনেন।

সিআরআই ট্রাস্টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসময় উপস্থিত ছিলেন।

এক টাকায় খাবার ২০০৬ সাল থেকে উদ্বৃত্ত খাবার সুবিধাবঞ্চিত লোকদের মাঝে বিতরণ করে আসছে। বিপুল পরিমাণ উদ্বৃত্ত খাবার প্রতিদিন নষ্ট হওয়ার বদলে তা অভুক্তদের মাঝে বিতরণে অনুপ্রাণিত হয়ে এক টাকায় আহার কার্যক্রম শুরু করা হয়।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান

রাদওয়ান মুজিবের সঙ্গে এক টাকায় আহার টিমের সাক্ষাৎ

আপডেট সময় ০২:২৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০