ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

নকলা বিহাড়ী নদী দখলমুক্ত করতে অভিযান

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহাড়ীপাড় এলাকায় বিহাড়ী নদীটির কিছু অংশ স্থানীয়রা বেদখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছিল দীর্ঘদিন ধরে। এ নদীকে বেদখলমুক্ত করতে ইতিপূর্ব জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করেছিলেন স্থানীরা। অবশেষে ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় এ নদীর দখলমুক্ত করতে জেলা ও উপজেলা প্রশাসন অভিযান শুরু করেছে।

এ অভিযানে নদীটির প্রায় ৬ একর জমি দখলমুক্ত করা হয়েছে। অভিযানটির নেতৃত্ব দেন শেরপুরের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. আশরাফুল আলম রাসেল। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে নদীটির অবৈধ দখলদার মুক্ত করতে চলা অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সেই সাথে নদীটি সম্পূর্ণভাবে দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

নকলা বিহাড়ী নদী দখলমুক্ত করতে অভিযান

আপডেট সময় ০৭:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০