ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১

দেওয়ানগঞ্জ : ডিবির অভিযানে আটক আট ব্যক্তি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) পৃথক অভিযানে তিন কেজি ৫০০ গ্রাম গাঁজা, চার কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টি পাথরসদৃশ বস্তু এবং সাত বোতল ভারতীয় মদসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে।

২৩ অক্টোবর, ​শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি অফিস থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর- এই তিন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

​গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-২ এর একটি দল দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। সেখানে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তির ইলেকট্রিসিয়ানের দোকানের পেছনের কক্ষে তল্লাশি চালানো হয়। সেখান থেকে  চার কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরসদৃশ বস্তু জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সেখান থেকে আটজনকে আটক করা হয়। পুলিশ তাদের কষ্টিপাথর চোরাকারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার মো. সাইদুল ইসলাম, মো. ফরহাদ হোসেন, বাবু মিয়া ও ফেলু মিয়া, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার আমজাদ হোসেন, গোপালপুর উপজেলার জোয়াহের, ধনবাড়ী উপজেলার সবুজ মিয়া ও কামরুজ্জামান ওরফে রিপন।

এছাড়াও ​​বকশীগঞ্জ উপজেলার নতুন বাটাজোড় বাজারে সাত্তার নামের এক ব্যক্তির ভাঙাড়ির দোকানের সামনের পাকা রাস্তা থেকে সাত বোতল ভারতীয় মদসহ হারান বণিক (৫৫) নামে একজনকে আটক করা হয়। তিনি বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড়া এলাকার বাসিন্দা।

ইসলামপুর উপজেলার সভাচর এলাকায় রফিকুলের মানোহারি দোকানের সামনের রাস্তা থেকে তিন কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- বাহাদুর আকন্দ ও এশরাদ আলী। তারা দুজনই ইসলামপুর উপজেলার বাসিন্দা।

​দেওয়ানগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সজীব রহমান এই প্রতিবেদককে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১

আপডেট সময় ০৯:২৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬