জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২৪ অক্টোবর, শনিবার বিকালে গোয়ালের চর মহলগিরি বাজার সংলগ্ন পূর্ব নির্ধারিত স্থানে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। এই বভনটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় পৌনে চার কোটি টাকা।
এ উপলক্ষে গোয়ালের প্রস্তাবিত ইউনিয়ন পরিষদ ভবন মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি করিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
এ সময় ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, মহিলা বিষয়ক সম্পাদক নাফিজা সাফিজ বিন্তি, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ, চেয়ারম্যার আব্দুর রহিম বাদশা প্রমুখ।
পরে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















