ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে শীতার্তদের মাঝে বিএনপি-শ্রমিকদলের কম্বল বিতরণ

শীতার্তদের হাতে কম্বল তুলে দেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জামালপুর পৌর বিএনপি ও জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ। ২১ জানুয়ারি বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপিনেতা মাইন উদ্দিন বাবুল, ইমরান হোসেন ইরান, শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমনসহ পৌর বিএনপি ও শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে শীতার্তদের মাঝে বিএনপি-শ্রমিকদলের কম্বল বিতরণ

আপডেট সময় ০৭:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০