ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অনুকরণ না করে উদ্ভাবনে মনোযোগী হতে হবে : সজীব ওয়াজেদ

সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয়

বাংলারচিঠিডটকম ডেস্ক : অনুকরণ না করে উদ্ভাবনে মনোযোগী হতে দেশের আইসিটি খাতের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

১৪ জানুয়ারি আগারগাঁও-এ আইসিটি টাওয়ারের সম্মেলনকক্ষে আইসিটি বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম, অর্জন এবং অগ্রগতি বিষয়ক একটি মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।

সভায় সজীব ওয়াজেদ জয়ের নিকট অ্যাসোসিও’র আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড হস্তান্তর করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।

বাংলাদেশের আইসিটি খাতকে আরো এগিয়ে নিতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমাদের সবাইকে অনুকরণ না করে উদ্ভাবনে মনোযোগী হতে হবে। আইসিটি খাতে বিশ্বব্যাপি রোল মডেল হিসেবে বাংলাদেশ যে পরিচিতি পাচ্ছে এই পুরস্কার তারই স্বীকৃতি। আইসিটি খাতের বিশ্বের সেরা প্র্যাক্টিসগুলো গ্রহণ করতে তিনি পরামর্শ দেন।

সজীব ওয়াজেদ এই অর্জনে আনন্দিত ও উচ্ছস প্রকাশ করেন এবং আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককেসহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং আইডিইএ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হকসহ আইসিটি বিভাগ এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনানুযায়ী আইসিটি বিভাগ সম্প্রতি সরকারি সেবাগ্রহীতাদের মতামত পরিবীক্ষণের জন্য এবং সেবা গ্রহীতাদের মতামতের ভিত্তিতে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ‘ডিজিটাল মতামত পরিবীক্ষণ ব্যবস্থা’ চালু করে যা সজীব ওয়াজেদ পর্যবেক্ষণ করেন।

এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, উদ্যোগটি আইসিটি বিভাগের সেবার মান উন্নয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যপ্রযুক্তিতে এশিয়ার অন্যতম বৃহৎত্তম সংগঠন ‘এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও)’ আইসিটি এডুকেশন ক্যাটাগরিতে আইসিটি খাতে বিশেষ অবদানের জন্য এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রদান করে।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি আইসিটি খাতে প্রশিক্ষণ ও মনিটরিং এর মাধ্যমে দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে আইডিইএ প্রকল্প।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

অনুকরণ না করে উদ্ভাবনে মনোযোগী হতে হবে : সজীব ওয়াজেদ

আপডেট সময় ০৭:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০