ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

প্রাথমিক সমাপনীতে বহিষ্কৃতদের পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নেওয়া সারাদেশে বহিষ্কার হওয়া শিশু শিক্ষার্থীদের ২৮ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৩১ ডিসেম্বরের মধ্য ফল প্রকাশ করতে বলা হয়েছে।

১৮ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব রুলের জবাব না দেওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেছেন। এ ছাড়া বহিষ্কারের সংখ্যাসহ তথ্যাদি না জানানোয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন আদালত। ৮ জানুয়ারি তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে এনে এ-বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চান সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক। শুনানি নিয়ে আদালত ২১ নভেম্বর রুল দেন।

রুলে পিইসি পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, তা জানতে চান হাইকোর্ট। একই সঙ্গে বহিষ্কার হওয়া শিশুদের পুনরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় বিভিন্ন স্থানে ১৫ শিশুকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ বিষয়ে নির্দেশনা আছে। ১৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষে শুনানী করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।সূত্র:এবিনিউজ২৪।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রাথমিক সমাপনীতে বহিষ্কৃতদের পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় ০৬:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯