ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুরে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক মাদক কারবারি সামিউল পরামানিক ও আব্দুল মালেক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ২৪ নভেম্বর রাতে পৃথক অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় মাদারগঞ্জ উপজেলার নিশিন্তপুর গ্রামে ধৃত আসামি মো. আব্দুল মালেক পরামানিকের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উঠান থেকে মাদক কারবারি মো. সামিউল পরামানিক (৪৫) ও মো. আব্দুল মালেককে (৫৫) আটক করা হয়। তারা উপজেলার নিশ্চিন্তপুর ধুলাউড়ি গ্রামের মৃত কিসমত আলী পরামানিকের ছেলে।

গ্রেপ্তার মাদক কারবারিদের কাছ থেকে ১ হাজার ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের অভিযানে চোলাই মদসহ আটক মাদক কারবারি ফারুক আদহাম। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ নভেম্বর রাত আটটার দিকে জামালপুর পৌর শহরের দয়াময়ী মোড়ে সিএন্ডবি সড়ক থেকে দেশীয় তৈরি চোলাই মদ বিক্রয় করার অপরাধে এক মাদক কারবারিকে আটক করেছে। মাদক কারবারি মো. ফারুক আদহাম (৫৬) সদর উপজেলার খড়খড়িয়া গ্রামের মৃত আক্তারুজ্জামানের ছেলে। তার কাছ থেকে দেশীয় তৈরি মোট ৩ হাজার মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া উভয় অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯