ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকাসক্তের সাজা

র‌্যাবের অভিযানে আটক চারজন মাদকাসক্ত। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ১ নভেম্বর রাতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজন মাদকাসক্তকে আটক করেছে র‌্যাব-১৪। তাদেরকে বিভিন্ন পরিমাণে জরিমানা করে ও মেয়াদে সাজা দিয়ে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে এবং নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলামের উপস্থিতিতে ১ নভেম্বর রাত ১০টার দিকে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় র‌্যাবের আভিযানিক দল মদ ও গাঁজাসহ চারজন মাদকাসক্তকে আটক করে। তারা হলেন- জামালপুর সদর উপজেলার পাথালিয়া এলাকার মো. খোকা মোল্লার ছেলে মো. সাইদুর ইসলাম (৩৬), তমালতলা পিলখানা এলাকার দয়াল মিয়ার ছেলে মোঃ খোকন (৩২), পশ্চিম নয়াপাড়ার এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. রোকন উদ্দিন (৩৫) ও ফুলবাড়ীয়া দড়িপাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. লালনশাহ।

নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম আটক চারজন মাদকাসক্তের মধ্যে মো. সাইদুর ইসলাম, মো. খোকন ও মো. রোকন উদ্দিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মো. লালনশাহকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। পরে তাদেরকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকাসক্তের সাজা

আপডেট সময় ০৬:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯